গল্পের নামঃ শ্যানেরহাটের হাসপাতাল
লেখকঃ হুজাইফা আহমেদ সাইফ


সাল তখন ২০১৫, আমি একটা কলেজে পড়াশুনা করি। আমার গ্রামের বাড়ি বরিশাল। একদিন বরিশাল থেকে আমার কিছু কাজিন (নুহাস ভাইয়া, তামিম ভাইয়া, হামিম, রেদওয়ান, অহি) ঢাকা বেড়াতে এলো। তারা কয়েকদিন থাকার পর আমাকে ওদের সাথে বাড়িতে যাওয়ার জন্য বললো। আমার ও বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিলো। তাই রাজি হয়ে গেলাম।

পরদিন আমরা যখন টিকেট কাউন্টারে গেলাম, কাউন্টারের লোকটা আমাদের জিজ্ঞাস করলো ভাই যাবেন কোথায়? আমি বললাম বরিশাল সানুহার৷ লোকটা কেমন জানি একটু ভয় ভয় পেলো। আমরা বাসে উঠে পরলাম। সানুহার কাউন্টারে নেমে আমরা একটা সিএনজি ভাড়া করে বাড়ির ব্রিজের সামনে থামলাম। ক্লান্ত থাকায় বাড়িতে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়লাম৷

পরেরদিন সকালে হাতমুখ ধুয়ে খাবার খেয়ে সব কাজিনদের সাথে মজা মাস্তি শুরু করলাম। কথা প্রসংগে তামিম ভাইয়া বলো এখানে তামিম ভাইয়া বললো শ্যানেরহাটে একটা হাসপাতাল আছে, হাসপাতালটা পরিত্যাক্ত। প্রায় ২০ বছর ধরে বন্ধ। লোকেমুখে শোনা যায় ওই হাসপাতালে ভয়ংকর কিছু থাকে৷